Posts

Showing posts from October, 2022

কালো মেয়ে

Image
গল্প টা পড়ে দেখুন, ভালো লাগবে               আমার স্ত্রী দেখতে কালো বলে আমার মা আগে থেকেই বলে রেখেছে আমার স্ত্রী ভুলেও যেন সকালে  আমার ছোট বোনের রুমে না যায়।  আমার ছোট বোন ৭মাসের প্রেগন্যান্ট।মেয়ের যেন এই অবস্থায় কোন অযত্ন না হয় তাই মা ছোট বোনকে নিজের কাছে এনে রেখেছেন। সেদিন সকালে ছোট বোনের চিৎকার শুনে ঘুম ভেঙে গেলো। তড়িঘড়ি করে বোনের রুমে গেলাম। ভাবলাম বোনের আবার কোন সমস্যা হলো না কি। রুমে গিয়ে দেখি আমার ছোট বোন আমার স্ত্রীকে বলছে, -”তোমাকে না বলেছি সকাল সকাল আমার রুমে না আসতে।সকালে ঘুম থেকে উঠে তোমার চেহাটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়।” আমি আমার ছোট বোনকে বললাম, --তোর রুমে এসেছে বলে কি হয়েছ? তাছাড়া আমার বউয়ের চেহারার মাঝে কি এমন আছে যার জন্য তোর মেজাজ খারাপ হয়ে যায়? ছোটবোন কিছু না বলে চুপ হয়ে আছে। অন্য রুম থেকে তখন মা এসে বললো, -” সকালে ঘুম থেকে উঠে অলক্ষ্মীর চেহারা দেখলে কার মেজাজ ভালো থাকে? আমার মেয়েটার কয়েকদিন পর বাচ্চা হবে। মেয়েদের বাচ্চা হবার আগে আগে যার চেহারা বেশি বেশি দেখবে বাচ্চা তার মতই হবে। আমি চাই না আমার মেয়ের সন্তান তোর বউয়ে...

গার্মেন্টস কর্মী

Image
গার্মেন্টস কর্মী      মোঃ সোহাগ      সকাল বেলা তাড়াহুড়ায় অফিসের প্রস্তুতি,,, সঠিক সময় ঢুকতে পারার বিনম্র আকুতি,,,! হাতে আছে টিফিন বাটি,তরকারিটা অল্প,,,, এভাবেইতো শুরু হয়,গার্মেন্টস কর্মীর গল্প,,,। বসের ঝাড়ি খেতে খেতে বেলা হয় পাড়,,, অমনোযোগী সেলাই কাজে, শুধুই অল্টার,,,! লাঞ্চের আগে ঘড়ির দিকে, অপলক দৃষ্টি,,, আজান শুরুর সাথে সাথে,মৃদু হাসির সৃষ্টি,,,,। ৬ টা থেকে কাজের শুরু, রাত ৯ টায় গিয়ে শেষ,,, ওভার টাইমের বলি রেখা টেনে ধরলো বেশ,,,,! মাথা ব্যাথা,পেটে ব্যাথা গার্মেন্টসে সব তুচ্ছ,,, আপন মনে কার্টুন করো,তৈরি পোষাক গুচ্ছ,,,। মাসের পর মাস চলে যায়,ছুটির দেখা নাই,,, কবে আসবে ঈদের সময়,তখন যদি পাই,,,। দিন শেষে সব কাজে হিসাব চুকিয়ে দিয়ে এসে,,, রাস্তার ধারে হাটছি দেখো,ক্লান্ত পথিক বেশে,,,। এভাবেই রক্ষা করছি মোরা,দেশের অর্থনীতি,,, হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খৃষ্টান ধর্মীয় সম্প্রীতি,,,।

স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না

Image
স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না   স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না!আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন সুখে থাকবেন আপনার পাশে সবাই থাকবে কিন্তু স্বামী বিহীন অসহায় পড়লে দেখবেন আপনার ছায়াটা ও আপনার পাশ থেকে সরে গেছে!!ক্ষনিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবেনা কেউ!!কারন এই সমাজে মানুষের সংখ্যা খুব কম অমানুষের সংখ্যা ই বেশি!তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না! আপনাকে আগলে রাখলে ঐ মানুষটি ই রাখবে যে কালিমা পড়ে আপনার দায়িত্ব নিয়েছে সুতরাং স্বামী যেমন ই হোক তার থেকে আপন দুনিয়ায় কেউ হবে না হতে পারে না!🖤

প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলছি

 - >🙂✨𝗧𝗵𝗶𝘀 𝗔𝗯𝘂𝘁 𝗟𝗶𝗻𝗲!-💜💭🦋 আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলছি 💔🙂