গার্মেন্টস কর্মী মোঃ সোহাগ সকাল বেলা তাড়াহুড়ায় অফিসের প্রস্তুতি,,, সঠিক সময় ঢুকতে পারার বিনম্র আকুতি,,,! হাতে আছে টিফিন বাটি,তরকারিটা অল্প,,,, এভাবেইতো শুরু হয়,গার্মেন্টস কর্মীর গল্প,,,। বসের ঝাড়ি খেতে খেতে বেলা হয় পাড়,,, অমনোযোগী সেলাই কাজে, শুধুই অল্টার,,,! লাঞ্চের আগে ঘড়ির দিকে, অপলক দৃষ্টি,,, আজান শুরুর সাথে সাথে,মৃদু হাসির সৃষ্টি,,,,। ৬ টা থেকে কাজের শুরু, রাত ৯ টায় গিয়ে শেষ,,, ওভার টাইমের বলি রেখা টেনে ধরলো বেশ,,,,! মাথা ব্যাথা,পেটে ব্যাথা গার্মেন্টসে সব তুচ্ছ,,, আপন মনে কার্টুন করো,তৈরি পোষাক গুচ্ছ,,,। মাসের পর মাস চলে যায়,ছুটির দেখা নাই,,, কবে আসবে ঈদের সময়,তখন যদি পাই,,,। দিন শেষে সব কাজে হিসাব চুকিয়ে দিয়ে এসে,,, রাস্তার ধারে হাটছি দেখো,ক্লান্ত পথিক বেশে,,,। এভাবেই রক্ষা করছি মোরা,দেশের অর্থনীতি,,, হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খৃষ্টান ধর্মীয় সম্প্রীতি,,,।
Comments
Post a Comment